লিপজিগের বিপক্ষে খেলতে পারছেন না রদ্রিগেজ

আরবি লিপজিগের বিপক্ষে ডিএফপি-পোকাল এর বুধবারের ম্যাচে পিঠের ইনজুরির কারণে খেলতে পারছেন হামেস রদ্রিগেজ। বায়ার্ন মিউনিখ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পিঠের সমস্যার কারণে কলম্বিয়ান এই খেলোয়াড় দলের সাথে লিপজিগ সফরে যাচ্ছেন না।
 
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইনজুরি সমস্যায় বেশ বিপাকে পড়েছেন বায়ার্ন কোচ হেইঙ্কেস। থাইয়ের সমস্যার কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন তারকা খেলোয়াড় থমাস মুলার। হাঁটু ও পায়ের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে বিশ্রামে রয়েছেন ফ্র্যাংক রিবেরি ও ম্যানুয়েল ন্যুয়ার। হুয়ান বারনাট এখনো মৌসুমে একটি ম্যাচেও মাঠে নামেননি।
 
হাঁটুর ইনজুরির কারণে কিংসলে কোম্যানের খেলা নিয়েও শঙ্কা রয়েছে। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ম্যাটস হামেলস ও জাভি মার্টিনেজ।
 
ইত্তেফাক/কেআই