পীরগাছায় দুই এসআই প্রত্যাহার

 
পীরগাছায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে। পীরগাছা থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বুধবার প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন।
 
জানা যায়, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম মঙ্গলবার রাতে পীরগাছা থানা পরিদর্শনে আসেন। এসময় দায়িত্ব কাজে অবহেলার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) কনক কুমার ও জুয়েল হোসেনকে তাৎক্ষণিক ভাবে প্রত্যাহার করেন।
 
ইত্তেফাক/আরকেজি