একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিনে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান।
তিনি আদালতে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যান্য নেতাদের হত্যা করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা চান মুফতি হান্নাসহ অন্যান্য জঙ্গি নেতারা। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের প্রথম দিকে জঙ্গি নেতারা বনানীর হাওয়া ভবনে যান। সেখানে তারা তারেক রহমানের সঙ্গে ষড়যন্ত্রমূলক বৈঠক করেন। ওই বৈঠকে তারেক রহমান তাদের সকল কাজ-কর্মে সহযোগিতার আশ্বাস দেন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন চলে। আগামী ৩০ ও ৩১ অক্টোবর অসাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।
ইত্তেফাক/ইউবি