কীর্তনখোলা নদী ভাঙ্গন রোধে বুধবার নৌ-বন্ধন করেছে পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ। দুপুরে চরকাউয়া খেয়াঘাট এলাকায় নৌ-বন্ধন চলাকালে বক্তারা বলেন, সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়ন কীর্তনখোলা নদীর ভাঙ্গনে বিলীনের পথে।
নৌ-বন্ধন চলাকালে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহ্বায়ক বরিশাল জেলা পরিষদ সদস্য মুনাওয়ারুল ইসলাম অলি। বক্তব্য রাখেন চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, ইউপি সদস্য কেরামত আলি হাওলাদার, এনামুল হক সাগর, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ সচিব মো. মানিক মৃধা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি