নিকলীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বুধবার রাত সাড়ে নয়টায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শার মোড় থেকে  ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ঘাগলায় গ্রামের আঃ কালামের ছেলে আল আমিন(২৫)ও করিমগঞ্জ উপজেলার গোণপাড়ার মোতালিব মিয়ার ছেলে রিপন(২৮) ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া জানান, বুধবার রাত নয়টায় গোপন সূত্রে খবর পেয়ে নিকলী থানার পুলিশের একটি দল অভিযান চালায়। নিকলী উপজেলা সদর ইউনিয়নের কুর্শার মোড়ে ইয়াবা বিক্রির সময় একটি মোটর সাইকেল ঢাকা মেট্রো হ-১৯-১৪২৯ সহ ইয়াবা ব্যবসায়ী রিপন মিয়া ও আল আমিনকে পুলিশ আটক করে। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বুধবার রাতেই নিকলী থানায় মাদক আইনে একটি মামলা রজু করেছে।

ইত্তেফাক/নূহু