জিমনেসিয়ামে ক্রিকেট টিমকে ব্যায়াম করাচ্ছে কোচ—
—ছেলেরা, এবার মাটিতে পিঠ লাগিয়ে শুয়ে পড় এবং সাইকেল চালানোর ভঙ্গিতে আকাশের দিকে তাক করে পা চালাতে থাক।
খানিকক্ষণ পরেই দেখা গেল এক মোটা ছেলে চুপচাপ শুয়ে আছে। তুমি পা চালাচ্ছ না কেন?—কোচ জানতে চাইলেন।
—আমি ঢাল বেয়ে নামছি কোচ—হাঁপাতে হাঁপাতে ছেলেটির জবাব।