এক মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বগুড়া কারাগার থেকে বুধবার বিকেল সাড়ে ৩টায় মুক্তিলাভের পর জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সিনিয়র বিএনপি নেতা মোহাম্মদ শোকরানার নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে ও পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেন।
ইত্তেফাক/আরকেজি