মোহনগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


নেত্রকোনার মোহনগঞ্জে বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা করা হয়। উপজেলা হলরুমে এই কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ।

কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম নাফিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপ সহকারী  উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ দোলা মিয়া প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, মোট ১৭৫জন কৃষকের মাঝে বারী -১৪ সরিষা, ভূট্টা বীজ ও এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়।

ইত্তেফাক/নূহু