মিরপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে।

গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ গ্রামে অভিযান চালিয়ে বাবু শাহ ওরফে নখ কাটা বাবুর ছেলে মাদক ব্যবসায়ী সুজন (৩৫)কে ৪১ পিস ইয়াবাসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তারেক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু