কালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
নড়াইলের কালিয়া উপজেলায় পানিতে ডুবে ইলমা নামের (১৪ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশের ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ইলমা উপজেলার আটলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. জাহিদ মোল্যার ছোট মেয়ে। স্থানীয়ভাবে জানা যায়, শিশু ইলমা তার পিতার সাথে বাড়ির উঠানে খেলা করছিলো এবং তার মা পাশেই গোয়াল ঘরে কাজ করছিলো। পিতা জাহিদ গায়ের জামা বদলানোর জন্য ঘরে গেলে এই সময়ের মধ্যে ইলমা পাশের ডোবায় পড়ে যায়।
 
জাহিদ বাইরে এসে মেয়েকে দেখতে না পেয়ে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে ইলমাকে ডোবার পানিতে ভাসতে দেখতে পায়। তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে খবর দেয়। পল্লী চিকিৎসক বাড়িতে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়।
 
ইত্তেফাক/জামান