মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আয়েশা আক্তার দীর্ঘদিন ধরে হাইড্রোফালাস শান্ট নামক মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন। আয়েশার বাবা কবির মিয়া একজন অসহায় নির্মাণ শ্রমিক। বাড়ি শহরের শ্রীমঙ্গল মুসলিমবাগ আবাসিক এলাকায়। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে আয়েশা এখন বিছানায় শয্যাশায়ী।
আয়েশার বাবা কবির মিয়া জানান, ২০১৬ সাল থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে মেয়ের চিকিৎসা করিয়ে এখন তিনি নিঃস্ব প্রায়। তাই আয়েশাকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তিনি।
চিকিৎসকরা বলেছেন, আয়েশাকে বাঁচাতে হলে তার মস্তিষ্কের আরো একটি জটিল অপারেশন ও দীর্ঘস্থায়ী চিকিৎসা প্রয়োজন। এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে। কিন্তু তার বাবা নির্মাণ শ্রমিক কবির মিয়ার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়।
বর্তমানে টাকার অভাবে আয়েশার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, আয়েশার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা, মো. কবির হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর- এফ ৫৬, ইসলামী ব্যাংক লিমিটেড, শ্রীমঙ্গল শাখা। বিকাশ নম্বর- ০১৭৫৫ ১৩৫৩৭৫।
ইত্তেফাক/জামান