সানি লিওনের আগামী সিনেমা ‘তেরা ইন্তেজার’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। সিনেমাটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে।
সিনেমায় সানি লিওনের সঙ্গে আরবাজ খানকে মূখ্য চরিত্রে দেখা যাবে। ট্রেলারে আরবাজের সঙ্গে সানির রোমান্স দেখা গিয়েছে। রাজীব বালিয়া পরিচালিত এই সিনেমায় দেখা যাবে গৌহর খান ও আর্য বব্বরকেও।
সিনেমাটি প্রযোজনা করেছেন অমন মেহতা ও বিজল মেহতা। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
ইত্তেফাক/ইউবি