পীরগঞ্জে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবা বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানা বাদী হয়ে মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়, উপজেলার দস্তমপুর গ্রামের এক বাবা শনিবার বিকেলে স্ত্রীকে কৌশলে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া তার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালান। ওই শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ঘটনার পর থেকে ওই বাবা পলাতক রয়েছেন। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জান মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি