শ্রেষ্ঠ হওয়ার মূলমন্ত্র সন্তানদের শেখানো শুরু করেছেন রোনালদো

গত সোমবারই পেয়ে গেলেন ফুটবলের বর্ষসেরার পদবী। চলতি বছরে পায়ের জাদু দেখিয়ে জিতে নিয়েছেন সম্মানজনক এই পুরষ্কার। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের হয়ে পুরো বছর মাঠ মাতিয়ে লিওনেল মেসি-নেইমারের মতো মহাতারকাকে সরিয়ে বর্ষসেরা ফুটবলারের শিরোপা এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘরে। এবার সন্তানদের সেরা করে তোলার পালা।
 
কীভাবে সন্তানরাও তার মতো এক নম্বর হয়ে উঠবেন এরই মধ্যে সেই পথ দেখাতে শুরু করেছেন বাবা রোনালদো। ৩২ বছর রোনালদোর ঘরে তার দুই ছেলে ও এক মেয়ে আছে। তাদের কীভাবে সেরাদের কাতারে নেওয়া যায় তার জন্য বাবা রোনালদোর পরিকল্পনার শেষ নেই। সাথে আছে কিছু নীতি, যা সন্তানদের মধ্যে দেখতে চান রোনালদো।
IMG0
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই বর্ষসেরা ফুটবলার। ছবিতে দেখা যায়, বাবা রোনালদো ওয়ার্ক আউট করছেন। পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তা দেখছেন রোনালদো জুনিয়র। বড় ভাইয়ের কোলে শুয়ে বাবার কাজ দেখছেন ছোট ছেলে মাতেও রোনালদো।
 
ছবির ক্যাপশনে এই তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘আমার দুই সন্তানকে শিখাচ্ছি প্রতিভা, পরিশ্রম ও একাগ্রতাই নম্বর ওয়ান হওয়ার পথ।’
 
রোনালদো জুনিয়র ও মাতেওর ইভা নামে একজন বোনও আছেন। ইভা মাতেওর জমজ । এদিকে চতুর্থ সন্তানের অপেক্ষায় আছেন রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। ডেইলী মেইল।
 
ইত্তেফাক/রেজা