রাজধানীর পল্লবী থানার সবুজবাগ আবাসিক এলাকায় অবস্থিত সাংবাদিক খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১টা দিকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়। দিনব্যাপী সেখান থেকে ২৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ও তৌহিদ এলাহী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদি বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য এ উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সব খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। প্রতি সপ্তাহে একাধিক উচ্ছেদ পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
IMG0
অভিযানের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিবলি সাদিক, পল্লবী থানার পরিদর্শক তদন্ত শাহ আলম, ঢাকা মহানগর পুলিশের ২০ সদস্যের একটি দল, ঢাকা জেলা প্রশাসনের ৩০ জন কর্মকর্তা কর্মচারী।
ইত্তেফাক/ইউবি