যশোরে জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আটক নব্য জেএমবি নেতা মোজাফফর হোসেনকে ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোজাফফরকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সোমেন দাস। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহর থেকে সরকারি এমএম কলেজ পুরাতন ছাত্রাবাস মসজিদের ইমাম মোজাফফরকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে সদর উপজেলার পাগলাদহ গ্রামের তার বাড়ি ঘেরাও করে পুলিশ। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
ইত্তেফাক/আরকেজি