চিটাগাং ভাইকিংসের অনুশীলন শুরু ৩০ অক্টোবর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া চিটাগাং ভাইকিংসের অনুশীলন শুরু হচ্ছে ৩০ অক্টোবর সোমবার। মিরপুরে একাডেমি মাঠে শুরু হবে অনুশীলন। 
 
বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ছাড়াই দেশীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করা হবে। পরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে এসে পৌঁছালে এবং বিদেশী ক্রিকেটাররা চলে এলে পুরোদমে অনুশীলন শুরু করবে চিটাগাং ভাইকিংস। বাসস।
 
ইত্তেফাক/রেজা