টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় মেয়াদে বাংলদেশকে আজ টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে চোটে আক্রান্ত ফাফ ডু- প্লেসিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে জেপি ডুমিনি।
এর আগে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী বাংলাদেশ দল।
ইত্তেফাক/রেজা