নারীরা হচ্ছে দেশের উন্নয়নের চালিকা শক্তি: পরিকল্পনামন্ত্রী

 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে। আগের যে কোন সরকারের তুলনায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব। নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। নারীরা আমাদের মা-বোন। এই সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছে।  
 
বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কাশিপুর স্কুলে মহিলা সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি নেত্রীসহ অনেক মন্ত্রী ও সংসদ সদস্য নারী। সুতরাং রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। 
 
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ মো. আবু  ইউসুফ, নাঙ্গলকোট পৌর মেয়র মো. আবদুল মালেক, নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি