খুলনায় মোটরসাইকেল প্রতিযোগিতায় একজন নিহত, অপর চালক হাসপাতালে

খুলনায় দুই তরুণ প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এ দুর্ঘটনায় জহির মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। আহত অপর তরুণ নুরুদ্দীন হাওলাদারকে (২০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার নগরঘাট-আড়ুয়া সড়কের  কেবলঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহির মিয়া দিঘলিয়া উপজেলার ঘোষগাতী গ্রামের জামালউদ্দিনের ছেলে এবং আহত নূরুদ্দীন একই গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটি থানায় আনা হয়েছে।

ইত্তেফাক/নূহু