মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে ৩ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচে লুকাস ওকাম্পোস ফাউল করেছিলেন নেইমারকে। মেজাজ হারিয়ে নেইমার ধাক্কা দেন তাঁকে। এতে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান নেইমারকে। পিএসজির জার্সিতে এটাই নেইমারের প্রথম লাল কার্ড। আর সেই লাল কার্ড দেখার ফলেই এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ব্রাজিল তারকাকে।
নেইমারবিহীন পিএসজি আজ পরীক্ষায় নামবে নিসের বিপক্ষে। ফ্রান্সে খেলতে এসে এই প্রথমবার লাল কার্ড নিষেধাজ্ঞায় পড়লেন ব্রাজিল অধিনায়ক। নেইমার মাঠের বাইরে চলে গেলেও যোগ করা সময়ে এডিনসন কাভানির ফ্রি-কিক থেকে করা গোলে এক পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে পিএসজি।
কিন্তু নিসের বিপক্ষে ম্যাচটি সহজ নাও হতে পারে। কারণ নিসের ইতালীয় ফরোয়ার্ড মারিও বালোতেল্লি আছেন দারুণ ছন্দে। এই মৌসুমের ১১ ম্যাচে ৮টি গোল ও একটি অ্যাসিস্ট আছে ‘ব্যাড বয়’ খ্যাত সাবেক ম্যানসিটি ফরোয়ার্ডের। তাই নেইমারের অনুপস্থিতিতে বালোতেল্লিকে কিভাবে মোকাবেলা করবে পিএসজি সেটাই এখন দেখার বিষয়।
ইত্তেফাক/কেআই