জেলা পুলিশ ও বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথ আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এএম হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম। র্যালির আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, বরিশালে জঙ্গিবাদের কোন তৎপরতা না থাকলেও মাদকের ব্যাপকতা আছে। পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি