বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রীসহ দুই কিশোরী

 
কামারখন্দে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রীসহ দুই কিশোরী। উপজেলা নির্বাহী অফিসার শুক্রবার এই দুই বাল্যবিয়ে বন্ধ করেন।  
 
তারা হলো-উপজেলার চড়কুড়া গ্রামের ঠাণ্ডুর মেয়ে ও জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মৌ আক্তার জুঁই (১৬) ও শাহবাজপুর গ্রামের বুদ্ধু আকন্দের মেয়ে বিথি খাতুন (১৬)।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, চরকুড়া ও শাহবাজপুরে বাল্য বিয়ের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ে দুইটি বন্ধ করা হয়। এসময় তাদের মেয়েদের ১৮ বছরের নিচে বিয়ে দিবে না বলে দুই পরিবার মুচলেকা দেয়।
 
ইত্তেফাক/আরকেজি