ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রদের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে পলাশী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
আহত তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা বুয়েটের শিক্ষার্থী বলে জানা গেছে। বৃহস্পতিবার শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১ম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইত্তেফাক/এমআই