জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরমপূরণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। অনলাইনে এ ফরমপূরণ চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/mf থেকে জানা যাবে।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/আরকেজি