একসঙ্গে রোশান-শুভশ্রী

দীর্ঘ এক মাস পর আবার শুরু হয়েছে জিয়াউল রোশান ও ববির 'বেপরোয়া' ছবির শুটিং। তবে বাংলাদেশে নয়, শুটিং চলছে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে।
 
রোশান অবশ্য হায়দরাবাদে যাওয়ার আগে জানিয়েছিলেন, সেখানে টানা শুটিং চলছে। প্রতিদিন যুক্ত হচ্ছে নানা অভিজ্ঞতা।
 
যেমন বেপরোয়া ছবির শুটিং সেটে হুট করে হাজির হয়ে যান পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গতকাল রোশান শুভশ্রীর সাথে রোশান নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
 
ক্যাপশন হিসেবে লেখেন, ধন্যবাদ শুভশ্রী আমাদের শুটিং সেটে আসার জন্য।
 
উল্লেখ্য, রামুজি ফিল্ম শুটিং সিটিতে এই মুহূর্তে শাকিব খান ও শুভশ্রীর 'চালবাজ' ছবির শুটিং চলছে। শুটিং এর এক ফাকে বেপরোয়ার সেটে হাজির হন শুভশ্রী।
 
ইত্তেফাক/রেজা