কোচিংয়ে সঙ্গীতশিল্পী কণার প্রিয় টিচার ছিলেন মোশররফ করিম!

নাটক, সিনেমা কিংবা মিউজিক ভিডিওর কোনও গল্প নয় এটি। একেবারে সত্য ঘটনা। সঙ্গীত শিল্পী কণা হলেন মোশাররফ করিমের সরাসরি ছাত্রী!আবার সেটি কোনও অভিনয় ক্লাসের হিসেবও নয়।  জনপ্রিয় অভিনেতার কাছে রীতিমত বাংলা ও ইংরেজী শিখেছেন তিনি।
 
কণা জানান, তিনি যখন ক্লাস নাইনে পড়েন তখন থেকে টানা তিন বছরের জন্য ইংরেজি ও বাংলার শিক্ষক হিসেবে পেয়েছেন মোশাররফ করিমকে। তখন মালিবাগ চৌধুরী পাড়ার ই-হক কোচিং সেন্টারে ক্লাস নিতেন জনপ্রিয় এই অভিনেতা।
 
২৫ অক্টোবর লম্বা বিরতির পর এই শিক্ষক-ছাত্রীর হঠাৎ দেখা হয়ে গেল নিকেতনের একটি স্টুডিওতে। ছবি তুললেন। অনেক গল্প করলেন দু’জনে। সেই সাক্ষাতের ছবিটি কণা তার ফেসবুক ওয়ালে শেয়ারও করেছেন তার ভক্তদের সঙ্গে।
 
ছবির সঙ্গে কণা লিখেছেন, ‘আপনারা বলেন মোশাররফ করিম। আমি বলি শামীম ভাইয়া। আপনারা তাকে চেনেন জনপ্রিয় অভিনেতা হিসেবে, আর তিনি আমার প্রিয় টিচার। সিলেবাসের বাইরেও জীবনের অনেক শিক্ষাই পেয়েছি তার কাছে। জানাই কৃতজ্ঞতা।’
 
ইত্তেফাক/রেজা