ডেমরায় সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

 
রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ (৩০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তবে তিনি কোন গাড়িতে দুর্ঘটনাকবলিত হন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় এক ব্যক্তি। পরে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।