বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল বেলাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সকালে বগুড়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল শেরপুর থানার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম।