কাউনিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

 
রংপুরের কাউনিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের এক চাঞ্চল্যকর মামলার আসামি রাসেলকে (২০) গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
 
মামলা ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মীরবাগ বাহাগিলি এলাকার মহুবর রহমানের ছেলে রাসেল গত মাসের ২৮তারিখ বিকেলে ৬ বছরের এক শিশুকে দুর্গা পূজার মেলায় খেলনা কিনে দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষক রাসেল শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন শিশুটির বাবা এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
 
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, আসামি রাসেলকে নারায়ণগঞ্জ থেকে আটক করে হয়। শুক্রবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান