মাগুরার ফয়সাল আবারো গিনেস বইয়ে

মাগুরা প্রতিনিধি

মাগুরার ছেলে মাহমুদুল হাসান ফয়সাল দ্বিতীয়বারের মতো গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছেন।  ফ্রি ষ্টাইল বাস্কেটবল নিয়ে কসরত দেখিয়ে দ্বিতীয় বারের মতো এই রেকর্ড গড়েন তিনি। মাত্র ৬০ সেকেন্ডে ১৪৪বার বাস্কেটবল দুই হাতের মধ্যে ঘুরিয়ে এই কৃতিত্ব অর্জন করেন ফয়সল।

গতবছর তিনি ফুটবল দুই হাতের মধ্যে ১৩৪ বার ঘুরিয়ে প্রথমবার গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছিলেন। তাকে পৃষ্টপোষকতা করছে ওয়ালটন । ফয়সাল মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার পুত্র । দুই ভাই বোনের মধ্যে ছোট ফয়সাল মাগুরা পলিটেকনিকের মেকাটনিকস টেকনোলজির চতুর্থ বর্ষের ছাত্র।