স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন যে কোন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে এ দেশ উন্নত দেশে পরিণত হওয়ার দিকে একধাপ এগিয়ে যাব। এজন্য সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে ‘টেকসই লক্ষ্যমাত্রা’ অর্জনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটরিয়ামে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থপতি, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের ভূমিকা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুয়েট এলামনাই এ সেমিনারের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে এখন বিশ্বে রোল মডেল এ কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণেও বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় হবে।
ইত্তেফাক/এমআই