ঢাকা প্রিমিয়ার লিগ
স্পোর্টস রিপোর্টার
দেখতে দেখতে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড চলে এসেছে। আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ বা ১১তম রাউন্ডের শেষ ৬টি ম্যাচ। এ ৬ ম্যাচের ভেতর দিয়ে নিশ্চিত হবে সুপার লিগের ৬ দল ও রেলিগেশন লিগের ৩ দলের নাম।
ইতোমধ্যে সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে চারটি দল— লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। সুপার লিগে যাবে ৬টি দল। বাকি ২টি দলের জন্য শেষ রাউন্ড পর্যন্ত লড়াইয়ে আছে চারটি দল— মোহামেডান স্পোর্টিং, গাজী গ্রুপ, শেখ জামাল ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
রেলিগেশন লিগ খেলবে তিনটি দল। এ তিন দলের তালিকা থেকে নাম কাটানোর চেষ্টায় আছে শেষ চারটি দলই— খেলাঘর, বিকেএসপি, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তরা স্পোর্টিং।
শেষ রাউন্ডে মোহামেডানের খেলা বিকেএসপির বিপক্ষে, গাজী গ্রুপের খেলা প্রাইম ব্যাংকের বিপক্ষে, শেখ জামাল খেলবে আবাহনীর বিপক্ষে এবং শাইনপুকুরের খেলা খেলাঘরের বিপক্ষে। এর মধ্যে মোহামেডান, গাজী গ্রুপ ও শেখ জামালের ১০ ম্যাচ পর পয়েন্ট ১০ করে। আর শাইনপুকুরের পয়েন্ট সমান ম্যাচে ৯। মোহামেডান, গাজী গ্রুপ যদি শুধু যার যার ম্যাচে জয় পায় এবং বাকি দুই প্রতিদ্বন্দ্বী হেরে যায়, তাহলে প্রথম দুই দল সুপার লিগে চলে যাবে। যদি মোহামেডান, গাজী গ্রুপ, শেখ জামাল, শাইনপুকুর; সবাই যেতে, তাহলে শাইনপুকুর আগেই বাদ পড়বে; কারণ, তাদের পয়েন্ট ১ কম। বাকি তিন দলের মধ্যে নেট রানরেটের লড়াই হবে। তবে প্রথম তিন দলের দুই দল যদি হেরে যায় এবং শাইনপুকুর যদি জিতে যায়, তাহলে নতুন এ দলটার সুপার লিগে যাওয়া হবে।
রেলিগেশন লিগ এড়ানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থায় আছে খেলাঘর। তারা শেষ ম্যাচ জিতলে বিকেএসপি, ব্রাদার্স ও উত্তরা খেলবে রেলিগেশন লিগ। যদি খেলাঘর হেরে যায় এবং বাকি তিন দল জয় পায়, তবেই খেলাঘর রেলিগেশন লিগে চলে আসবে। ব্রাদার্স ও উত্তরা স্পোর্টিং ৪ পয়েন্ট করে নিয়ে আছে সবার নিচে। ফলে তাদের শুধু জয় পেলে চলবে না; অপেক্ষা করতে হবে বাকি দুই দলের পরাজয়ের জন্যও।
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরাজয় টাই পয়েন্ট
রূপগঞ্জ ১০ ৯ ১ ০ ১৮
আবাহনী ১০ ৮ ২ ০ ১৬
প্রাইম ব্যাংক ১০ ৭ ৩ ০ ১৪
প্রাইম দোলেশ্বর ১০ ৭ ৩ ০ ১৪
মোহামেডান ১০ ৫ ৫ ০ ১০
গাজী গ্রুপ ১০ ৫ ৫ ০ ১০
শেখ জামাল ১০ ৫ ৫ ০ ১০
শাইনপুকুর ১০ ৪ ৫ ১ ৯
খেলাঘর ১০ ৩ ৭ ০ ৬
বিকেএসপি ১০ ২ ৭ ১ ৫
ব্রাদার্স ইউনিয়ন ১০ ২ ৮ ০ ৪
উত্তরা স্পোর্টিং ১০ ২ ৮ ০ ৪
শেষ রাউন্ডের সূচী
১০ এপ্রিল
খেলা ভেন্যু
আবাহনী—শেখ জামাল বিকেএসপি
রূপগঞ্জ—উত্তরা স্পোর্টিং মিরপুর
প্রাইম দোলেশ্বর—ব্রাদার্স ইউনিয়ন ফতুল্লা
১১ এপ্রিল
খেলাঘর—শাইনপুকুর মিরপুর
গাজী গ্রুপ—প্রাইম ব্যাংক বিকেএসপি
মোহামেডান—বিকেএসপি ফতুল্লা