স্পোর্টস রিপোর্টার
স্বর্ণজয়ী শুটার নাসির উদ্দিন জনি আর নেই। দীর্ঘদিন ধরে প্রবাসী এই শুটার গত সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। ১৯৯৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। তার বয়স হয়েছিল ৫২ বছর।
গতকাল ঢাকায় তার মৃত্যুসংবাদ এলে শোকাতুর হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন।