১৫ প্রতিষ্ঠানকে সেভেন রিংস সিমেন্টের সম্মাননা

 
অবকাঠামো সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা জানাতে সেভেন রিংস সিমেন্ট সম্প্রতি আয়োজন করেছে ‘ট্রিবিউট টু ন্যাশন বিল্ডার্স’। 
 
ঢাকার রেডিসন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে অবকাঠামো সংশ্লিষ্ট দেশের শীর্ষস্থানীয় ১৫টি সরকারি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়া হয়। এ আয়োজনে সম্মাননা পেয়েছে ঢাকা ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 
 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) - এর সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী অধ্যাপক ড. শামীম জেড. বসুনীয়া, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি কনসালটেন্ট নাঈম আহমেদ খান, আই.ই.বি-এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ। 
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড, হংকং-এর ম্যানেজিং ডিরেক্টর ইকরাম আহমেদ খান, সেভেন রিংস্ সিমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রায়হান আহমেদ ও প্রধান বিপণন কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী।
 
ইত্তেফাক/ইউবি