বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমির মাও. শেখ আবু নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গৌরম্বা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জামায়াতের আমির শেখ আবু নাসের নিজ বাড়িতে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও আবু নাসেরকে ধরতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিকেলে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি