আইজিপি'র গ্রামে চলচ্চিত্র তারকারা

ইমন, সায়মন সাদিক, মিশা সওদাগর,  জায়েদ খানসহ আরও বেশ কজনকে নিয়ে শুক্রবার নিজ গ্রামের বাড়ি গিয়েছিলেন বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। চিত্রনায়ক সায়মন সাদিক তার ফেসবুকে সে ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
 
গ্রামে যাওয়ার কারণ জানতে চাইলে সায়মন সাদিক সাংবাদিকদের বলেন, ‘আইজিপি মহোদয়ের পিতা-মাতার নামে একটি স্কুল রয়েছে তার গ্রামের বাড়িতে। সেখানে নবীন বরণ অনুষ্ঠানে তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ উপলক্ষ্যেই আমরা সেখানে গিয়েছিলাম’।
IMG0
পুলিশের বর্তমান মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন নরকলিকাতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পুলিশের দায়িত্ব পালন করা ছাড়াও, তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থসমূহের হচ্ছে- 'Police and Community with Concept of Community Policing’, ‘কমিউনিটি পুলিশিং কি এবং কেন’, ‘বাংলাদেশ পুলিশ সারগ্রন্থ’, 'Community Policing Concept', Aims and Objectives’ এবং ‘Bangladesh Police Hand Book' ইত্যাদি।
 
ইত্তেফাক/রেজা