ইংলিশ প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় তুলেছে নিয়েছে ম্যানস্টোর সিটি। মনিবার রাতে ওয়েস্টব্রোম্উইচের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা। ১০ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটি লিগ টেবিলের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউ তাদের থেকে পিছিয়ে আছে ৫ পয়েন্ট ব্যবধানে।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে লেরয় সেনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নানদিনিয়োর পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই জার্মান মিডফিল্ডার। তিন মিনিট মিনিটের ব্যবধানে সমতা ফেরান জে রদ্রিগেজ। গ্যারেথ ব্যারির উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড।
IMG0
তবে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি ম্যানসিটি। ১৫ মিনিটে সানের পাস থেকে ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়োর নিচু শট প্রতিপক্ষের জালে জড়ায়। ৬১ মিনিটে বদলি হিসেবে নামার চার মিনিটের মধ্যেই সিটিকে আরেক দফায় এগিয়ে নেন রাহিম স্টার্লিং। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাট ফিলিপস আরেক গোল শোধ করে। এতেও ম্যানসিটিকে জয়বঞ্চিত করতে পারেনি ওয়েস্টব্রোম।
এই দলের বিপক্ষে আরও সহজ জয়ের প্রত্যাশা ছিল বলে জানিয়েছেন ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, আমরা কতগুলো সুযোগ পেয়েছি বলতে পারব না। তবে মাত্র তিনটি গোল করেছি। সুতরাং এই জায়গা থেকে আমাদের উন্নতি করতে হবে। শিরোপা জিততে হলে এ ধরনের দলের বিপক্ষে আরও ভাল খেলতে হবে।
ইত্তেফাক/কেআই