রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২

 
রাজবাড়ী জেলা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার রাত ২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউপির লক্ষণদিয়া থেকে রবিউল ইসলাম (৩৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
 
রবিউল উপজেলার মাছপাড়া ইউপির লক্ষণদিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কাতুর্জসহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে পাংশা, খোকসা ও কুষ্টিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান ডিবি পুলিশের ওসি আবদুল্লাহ আল তায়াবীর।
 
পৃথক অভিযানে রাজবাড়ী সদর থানা পুলিশ রবিবার সকালে উপজেলার দাদশী ইউপির দয়রামপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে উজ্জল (৩২) নামে এক চরমপন্থিকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কাতুর্জসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জল দাদশী ইউপির আসামরাই গ্রামের মমিন মল্লিকের ছেলে। সদর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ভূঁইয়া জানান, তার বিরুদ্ধে সদর থানায় পাঁচটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান