পিরোজপুরের কাউখালীতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় ২৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
নেছারাবাদ নৌ-পুলিশের ফাঁড়ির ইনচার্জ মো. আকবর হোসেন জানান, রবিবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে দুপুরে ওই জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ন মাঠে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি