মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামে রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালি গ্রামের আবদুর রশিদ সরদার (৫০) ও তার ছেলে আবুল হাসান (২৫)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে শালিখা উপজেলার শতখালি গ্রামে তানিয়া ব্রিকস নামে একটি ইটভাটার কর্মচারীরা ইট তৈরির কাজ করছিলেন। এ সময় ভাটায় সংযোজিত বিদ্যুতের তার ছিড়ে পড়লে আবদুর রশিদ (৫০), তার ছেলে আবুল হাসান (২৫), শ্রমিক পিন্টু (২৫) ও আলিম হোসেন (২৫) বিদ্যুতায়িত হন। তাদের মাগুরা হাসপাতালে আসলে চিকিৎসক আবদুর রশিদ সরদার এবং ছেলে আবুল হাসানকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি