খুলনায় জেপির জরুরি সভা

 
খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টির (জেপি) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জেপির সহ-সভাপতি চৌধুরী হাবিবুর রহমান। 
 
এ সময় বক্তৃতা করেন মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মোশারেফ হোসেন হাওলাদার, বাগেরহাট জেলা জেপির আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক আয়শা বেগম মালা, আলতাফ হোসেন, ইব্রাহিম হোসেন, মীর শাহজাহান, শাহজামাল, ডা. বেল্লাল হোসেন, মুক্তা বেগম প্রমুখ। 
 
সভায় নেতারা বলেন, জাতীয় পার্টি-জেপি ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল। সংবিধান অনুযায়ী ১৪ দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। ১৪ দলীয় নেত্রী খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেবেন, জেপি- তার পক্ষে কাজ করবে।
 
ইত্তেফাক/ইউবি