অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম

 
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচনে নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম। শনিবার রাজধানীর বাড্ডা থানার সাতারকুলে সৌহার্দ্য, আনন্দঘন ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় ঐ শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি নির্বাচন ২০১৭। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারি কমিশনার (শিক্ষা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীর দার।
 
রাজনৈতিক ও প্রতিহিংসা পরিহার করে দল-মত নির্বিশেষে উল্লাসিত মনোভাব নিয়ে দীর্ঘ লাইনে ভোট দেন অভিভাবকরা। 
 
IMG0
 
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ১২৮৫। এর মধ্যে ভোট প্রদান করেন ৯৯৮ জন ভোটার। নির্বাচনে তিনজন পুরুষ প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬৭৮ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন আশরাফুল ইসলাম। নিকট প্রতিদ্বন্দ্বী পান ৫৫৭ ভোট। 
 
বিজয়ী আশরাফ বলেন, দীর্ঘদিন অভিভাবক হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমার বড় ভাইয়ের নিঃস্বার্থ অবদান ও শিক্ষার্থীদের জন্য সেবামূলক মনোভাব মূল্যায়ন করেই অভিভাবকরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।
 
ইত্তেফাক/কেকে