ভোলায় দায়ের করা দুদকের মামলায় বরিশাল নগরীতে থেকে সাবেক দুই ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার হয়েছে।
রবিবার আসামিদের বরিশালস্থ নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মতিউর রহমান।
আসামিদের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করলে আদালতের বিচারক অমিত কুমার দে আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- অগ্রণী ব্যাংক ভোলার খায়ের হাট শাখার সাবেক ব্যবস্থাপক ও বরিশাল নগরীর কাউনিয়ার মল্লিক ম্যানসনের বাসিন্দা আব্দুল হান্নান ও একই শাখার সাবেক ক্রেডিট ইন-চার্জ ও কাশিপুর হাই স্কুল এ্যান্ড কলেজ রোডের বাসিন্দা নুরুল আলম তালুকদার।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা তাদের স্ব-স্ব পদে দায়িত্ব পালন কালে একে অপরের যোগসাজোসের মাধ্যেমে ১২৮৪টি ভুয়া বেনামি ঋণের বিপরীতে ২ কোটি ৪ হাজার ৬৮৯ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে গত ২ মার্চ ভোলার সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক।
ইত্তেফাক/ইউবি