টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

 
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডেভিড মিলারের ব্যাটিং তাণ্ডবে ২২৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ২২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে ৮৩ রানের বড় জয় পায় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হল সফরকারীরা। 
 
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রবিবার টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২৪ রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি এটা সর্বোচ্চ সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ৫১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৫ রান সংগ্রহ করেন। এবি ডি ভিলিয়ার্স ২০ রান ও  ডেভিড মিলার ৩৬ বলে ৭ চার ও ৯ ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। 
 
২২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ১৭ রান নিয়ে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। ইমরুল কায়েসের রান আউট দিয়ে পরের ওভারেই কেটে যায় ছন্দ। পাল্টা জবাব দেয়ার মতো ব্যাটিং করেন কেবল সৌম্য সরকার। তিনিও ফিরে যান ২৭ বলে ৪৪ রান করে। সাকিব, মুশফিকুর রহিম, সাব্বির রহমান দুই অঙ্ক পেরোতে পারেনি।
 
 
ইত্তেফাক/ইউবি