ফরিদপুরের নগরকান্দা—গোপালগঞ্জ সড়কের উপজেলার ঈশ্বরদীতে আফসার ব্রিজ নামক সেতুটি দীর্ঘদিন যাবত্ সংস্কারের অভাবে মাঝখান থেকে ধসে পড়েছে। তাই স্থানীয় সরকার বিভাগের ব্যস্ততম এ সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাছাড়া সেতুটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সেতুটি পুরাতন ও সরু হওয়ায় প্রায় দূর্ঘটনা ঘটে। রেলিংয়ে বেশিরভাগ অংশই ভাঙাচুরা। সেতুটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসি।
উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতুটি সংস্কারের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু