কুষ্টিয়ায় মিরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কে নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ওপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। এ সময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এদের মধ্যে কয়েকজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর