আকাশ আংশিক মেঘলাসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

 
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৩ মিনিটে।
 
ইত্তেফাক/এমআর