‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল আজকের ডিল

জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস আজকেরডিল (AjkerDeal.com) 'সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড 'অর্জন করেছে। রবিবার এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
 
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদ্ভাবনী ও প্রফেশনাল ব্যবসা সংস্কৃতিকে সম্মাননা দেবার উদ্দেশ্যে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এসএপিএস (সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট) ও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই বছর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকায়। 
 
বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়টি প্রতিষ্ঠান  বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করে। ই-কমার্স ক্যাটাগরিতে একমাত্র "Best E-Commerce Site in Bangladesh" হিসাবে ঘোষিত হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা গওহর রিজভী। আরও উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান ড. আর এল ভাটিয়া। প্রধান অতিথি থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আজকেরডিলের সিটিও রনি মণ্ডল ও ব্যবসা প্রধান সৌরভ কবির।
 
IMG0
 
উল্লেখ্য যে, ২০১২ সন থেকে শুরু হওয়া এই মার্কেটপ্লেস প্লাটফর্ম বর্তমানে ৩,০০০-এর বেশি বিক্রেতা তাদের ৫ লাখ প্রোডাক্ট ২ লাখ কাস্টমারের কাছে নিয়মিত বিক্রি করছে। অনলাইনে অর্ডার করলে দেশের যেকোনো স্থানে ২-৩ দিনের মধ্যে পৌঁছে দেওয়া হয় প্রোডাক্ট।
 
ইত্তেফাক/সাব্বির