বেনাপোলে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

 
বেনাপোলের একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ইকবাল হোসেনকে (৩৮) সোমবার ভোরে পোর্ট থানার বাহাদুরপুর সড়কের বোয়ালিয়া বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইকবাল বোয়ালিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) ফিরোজ আহম্মেদ জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকাল ১০ দিকে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে